মিমি চক্রবর্তীকে এবার দেখা যাবে নতুন বাংলা সিরিজ ‘কুইন্স’-এ। চার নারীর জীবন কীভাবে এক মুহূর্তে বদলে যায়- সিরিজটির গল্পে সেটিই উঠে আসবে।
এটি নির্মাণ করছেন নির্ঝর মিত্র। তিনি জানিয়েছেন, সিরিজটিতে সমাজের এমন এক জায়গাকে দেখানো হয়েছে, যেখানে নারীদের সব সময় চুপ করিয়ে রাখার চেষ্টা চলে। কিন্তু তারা যদি পাল্টা রুখে দাঁড়ায়, তখন কী হতে পারে- সেটাই এই সিরিজের ভিত।
আরও পড়ুন:
তোপের মুখে ক্যাটরিনা
