ঈদ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ঈদের দিন রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নাটক ‘টিকটক বউ’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু এবং প্রযোজনায় আব্দুল্লাহ আল মামুন।
এতে অভিনয় করেছেন- সালমান আরাফাত, নওশীন নাহার, জুলফিকার চঞ্চল, শ্যামল হাসান, কবির টুটুল প্রমুখ। সমসাময়িক সামাজিক বাস্তবতা ও নির্মল হাস্যরসের মিশেলে নির্মিত এই নাটকে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ানির্ভর সম্পর্ক ও পারিবারিক জীবনের নানা দিক।
