অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বায় মাহে রমজান উপলক্ষে নাইট ফুড মেলার উদ্বোধন করা হয়েছে। সিডনির ক্যান্টারবেরি ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিল কর্তৃক এ মেলাটি আয়োজন করে আসছে। এতে অস্ট্রেলিয়া সরকারের মুনাফার খাতায় জমা হচ্ছে কয়েক লক্ষ ডলার। গত কয়েক বছর রমজান মাসের প্রতিদিন মেলাটি অনুষ্ঠিত হতো। কিন্তু এবছর নিরাপত্তাজনিত কারণে গতকাল থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার বিকাল ৬টা থেকে রাত ২টা পর্যন্ত মেলাটি অনুষ্ঠিত হবে। এ মেলা থেকে অস্ট্রেলিয়ার সরকার কয়েক লক্ষ ডলার মুনাফা পাচ্ছে এবং মেলাটি ধর্মালম্বী মানুষের মিলন মেলায় পরিণত হয়ে থাকে। বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে শুরু হয়েছে বিভিন্ন দেশেরে রকমারী খাবারের মেলা। এ মেলায় বসানো হয়েছে শতাধিক বিভিন্ন দেশীয় খাবারের স্টল। রমজান নাইট ফুড মেলায় রয়েছে বিভিন্ন দেশের ট্রাডিশনাল খাবার। সেই সুস্বাধু খাবারের স্বাদ নিতেই এ মেলায় ধর্মপ্রাণ মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মালম্বী মানুষসহ প্রায় প্রতিদিন ৫০ হাজার মানুষের সমাগম হয়ে থাকে। বাংলাদেশি খাবারের মধ্যে রয়েছে তেহারি, হালিম, ছোলা, পিয়াজু, বেগুনী, জিলাপীসহ নানা রকমের খাবার। এবং অন্যান্য দেশের মধ্যে অস্ট্রেলিয়া, লেবানন, ফিলিস্তিন, তুর্কী, আফগানিস্তান, ইরান, ইরাক, পাকিস্থান ও ইন্ডিয়ার খাবার রয়েছে। এ মেলায় সুস্বাধু খাবারের মধ্যে সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ক্যামেল বার্গার, লেম্ব ও বিফ বার্গার, তান্দুরী চিকেন, চিকেন ৬৫, চিকেন টিক্কা, চিকেন কাবাব, লেম্ব কাবাব, চিকেন শর্মা, চিকেন মাতাব আল মান্দি ও টনেডো চিপ্সসহ রয়েছে নানা রকমের মিষ্টি জাতিয় খাবার।
লাকেম্বার ব্যবসায়ী আহবাব হোসেন সুন্না জানান, কয়েক বছর থেকে এখানে রমজান মাস উপলক্ষে ফুড মেলার আয়োজন হওয়ায় শিশু থেকে শুরু করে বয়স্ক নারী পুরুষ এ মেলায় আসেন। এবং তাদের পছন্দের খাবার স্বাদ নিয়ে থাকেন। এ সময় ব্যবসায়ীদের ভালো ব্যস্ত সময় পার করতে হয়। সিডনির ম্যানলি সিটির বাসিন্দা আবিদ হোসেন জানান, রমজান নাইট মেলা এখন সবার কাছে আকর্ষণীয় হয়েছে উঠেছে। আমরা মেলায় এসেছি বাংলাদেশি খাবারের পাশাপাশি অন্যান্য দেশীয় সুস্বাধু খাবারের স্বাদ নিতে। রমজান নাইট মেলায় আসতে ভালো লাগে তাই প্রতি বছর আসি।
বৃহস্পতিবার বিকাল ৬টায় রমজান নাইট ফুড মেলার উদ্বোধন করেন স্টেইট মিনিস্টার সোফি কটসিস এমপি, ক্যান্টারবেরি ও ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের মেয়র বিলাল ইল হায়েক, কাউন্সিলর শিরিন আখতার প্রমূখ। এদিকে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিনস এমপি, এক বার্তায় পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমি আমার পক্ষ থেকে গভীর শুভকামনা সবাইকে। এবং এ সময়টি আমাদের রাজ্যেও মুসলিম সম্প্রদায়ের জন্য সুখ শান্তি এবং পরিবারের জন্য আনন্দের সময় হয়ে উঠুক।
তিনি আরো বলেন, অস্ট্রেলিয়ার মুসলমানদের নিরাপত্তায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মুসলিম ধর্মাবলর্ম্বীদের দ্বারা পরিপূর্ণ, যারা আমাদের দেশের জন্য চিন্তা করে, এর ভবিষ্যতের একটি বড় অংশ এবং আজ আমাদের অবস্থান এবং অবস্থানে বিরাট অবদান রেখেছে। পুলিশ প্রতিটি অস্ট্রেলিয়ানকে সাহায্য করার জন্য প্রস্তুত রয়েছে। যাতে আমাদের মুসলিম সম্প্রদায় নিরাপদ থাকে এবং শান্তি ও নিরাপত্তার সাথে তাদের ধর্ম উদযাপন করতে পারে।
