রাজধানীতে শিশু রামিসা হত্যাসহ সারা দেশে নারী-শিশু খুন, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে রংপুরে মানববন্ধন সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন, মহিলা ফোরামের মহানগর সংগঠক ও ছাত্রনেতা রিনা মুরমু। বক্তব্য রাখেন নারী নেত্রী হীরামণি আক্তার হাসি, সংগঠক মৌসুমি আক্তার মৌ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহানগর সভাপতি যুগেশ ত্রিপুরাসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যার মধ্যদিয়ে বর্তমান দেশের নারী শিশুদের জন্য কেমন পরিবেশ বিরাজ করছে তা পরিষ্কার হয়ে গেছে। একই সময়ে দেশের বিভিন্ন জায়গায় ৭ শিশু ধর্ষণের পর হত্যার খবর প্রকাশ পেয়েছে। এসব অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে বিচারহীনতার সংস্কৃতি, নানা সময় ধর্ষকদের পাশে ক্ষমতাসীনদের পক্ষ নেয়া, পর্নোগ্রাফি, নাটক-সিনেমা, বিজ্ঞাপনে নারীদের ভোগ্যপণ্য হিসেবে উপস্থাপন ও মাদকের প্রসার বেড়েই চলেছে। এসবের বিরুদ্ধে দেশের সকল সচেতন নাগরিককে সোচ্চার হতে হবে।
রামিসা হত্যার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ সমাবেশ
স্টাফ রিপোর্টার রংপুর থেকে
২২ মে (শুক্রবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
