প্রকাশ হলো আসিফ আকবর ও রুবাইয়াতের ‘রূপসী শ্রীমঙ্গল’

প্রকাশ হলো আসিফ আকবর ও রুবাইয়াতের ‘রূপসী শ্রীমঙ্গল’

ফন্ট সাইজ:

ভিন্নধর্মী এক গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর ও লন্ডনপ্রবাসী কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। গানের শিরোনাম ‘রূপসী শ্রীমঙ্গল’। শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য ও প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে তৈরি গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক্যাল ফিল্ম। গতকাল দুপুরে এক প্রকাশনা অনুষ্ঠানের মধ্যদিয়ে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় গানটি। রাজধানীর বনানী ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ ছাড়াও উপস্থিত ছিলেন- আসিফ আকবর, রুবাইয়াত জাহান, গানটির গীতিকবি কায়েস আজিজ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংগীত পরিচালক রাজা কাশেফ, ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ, মিউজিক ভিডিও নির্মাতা সৈকত রেজাসহ সংগীতাঙ্গনের অনেকে। এতে গানটি করার অভিজ্ঞতা বর্ণনা করেন সংশ্লিষ্টরা। রূপসী শ্রীমঙ্গল গানটি নিয়ে শিল্পী আসিফ আকবর বলেন, এটি একেবারেই ভিন্নধর্মী একটি গান। এ ধরনের গান খুবই কম গাওয়া হয়েছে আমার। এই গানে শ্রীমঙ্গলের ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্যের কথা বলা হয়েছে। গানটির অন্যতম উদ্দেশ্য শ্রীমঙ্গলকে একটি নান্দনিক পর্যটন শহর হিসেবে পরিচয় করিয়ে দেয়া। এমন অসাধারণ একটি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে খুবই ভালো লাগছে। রুবাইয়াত খান বলেন, আমরা সবাই মিলে একটি সুন্দর কাজ করার চেষ্টা করেছি। কাজটি সবার ভালো লাগলে আমাদের চেষ্টা সার্থক হবে। সবাই ভিডিওটি দেখবেন, গানটি শুনবেন। রাজা কাশেফ বলেন, আমরা সবাই মনপ্রাণ দিয়ে কাজটি করেছি। সবার অনেক সহযোগিতা চাই। সবার সহযোগিতায় শ্রীমঙ্গলকে তথা বাংলাদেশের সৌন্দর্যকে বিশ্বের সামনে তুলে ধরতে চাই।


ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন