উন্মাদনা বাড়ালো নতুন টিজার

উন্মাদনা বাড়ালো নতুন টিজার

ফন্ট সাইজ:

প্রকাশ পেলো শাকিব খানের ঈদের সিনেমা ‘রকস্টার’র দ্বিতীয় টিজার। প্রথম টিজারে শুধু ‘রকস্টার’ শাকিব খানের উন্মাদনা থাকলেও দ্বিতীয় টিজারে মিললো তার জীবনের অন্যরকম এক অধ্যায়ের ইঙ্গিত। ভালোবাসা, একাকিত্ব আর সম্পর্কের জটিল সমীকরণ। লম্বা চুল, রকস্টার লুক আর মঞ্চকাঁপানো উপস্থিতির আড়ালে লুকিয়ে আছে এক অন্য মানুষ। ‘নো ওয়ান লাভস মি’ গানের আবহে এমন গল্পের আভাস দিলো এই টিজার। পর্দায় শাকিব খান ও সাবিলা নূরের রসায়ন নিয়েও কৌতূহল বেড়েছে।

শুধু তাই নয়, টিজারে শাকিবের সঙ্গে রোমান্সে দেখা মিলেছে তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েকেরও। তিন ভিন্ন নারী চরিত্রকে ঘিরে রকস্টারের জীবনে কী ঘটতে যাচ্ছে, সেটিই এখন বড় প্রশ্ন। ভালোবাসা, বিশ্বাস, অবিশ্বাস, দ্বন্দ্ব আর তারকাখ্যাতির চাপÑ সবকিছুর মিশেলে এক রক তারকার উত্থান-পতনের গল্প বলার ইঙ্গিত দিয়েছে দ্বিতীয় টিজার। ‘রকস্টার’ ছবিটির পরিচালক আজমান রুশো। ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ছবিটি নিয়ে প্রত্যাশা ছিল আগেই। দ্বিতীয় টিজার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে কয়েকগুণ।

দর্শক এখন বড় পর্দার অপেক্ষায়। সান মোশন পিকচার্স লিমিটেড এবং পিনহুইল ফিল্মসের ব্যানারে নির্মিত এবং চরকিতে এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনারশিপে আসতে যাওয়া ‘রকস্টার’ চলচ্চিত্রের এই দ্বিতীয় টিজারটির উন্মাদনায় ভাসছেন শাকিব ভক্তরা। সবমিলিয়ে বড় পর্দায় শাকিব খানের সঙ্গে সাবিলা নূর, মিথিলা ও সুনিধির গ্ল্যামারাস উপস্থিতি দেখার জন্য সিনেমাপ্রেমীরা এখন অপেক্ষা করছেন।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন