রাণীনগরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ফন্ট সাইজ:

নওগাঁর রাণীনগর উপজেলায় বজ্রপাতে আক্কাস ফকির (৬০) ও তারেক (২২) নামের দুই কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল মাঠে কৃষি জমিতে কাজ করার সময় এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত আক্কাস ফকির পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে ও তারেক একই গ্রামের আমিনুরের ছেলে।

জানা যায়, বৃহস্পতিবার সকালে আক্কাস ফকির ও তারেক এলাকার জাঠাইল মাঠে কৃষি কাজ করতে যান। কাজ করার সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে সেখানেই তাদের মৃত্যু হয়।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে বলেন, পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন