ভুটান দিয়েই শুরু হতে পারে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর

ভুটান দিয়েই শুরু হতে পারে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর

ফন্ট সাইজ:

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরে কোন দেশটি বেছে নেবেন। এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। প্রতিবেশী ভারত, পাকিস্তান, চীনসহ পৃথিবীর অনেক দেশই তাকে আমন্ত্রণ জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইতিমধ্যই বিষয়টি নিয়ে কাজ শুরু করেছেন। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন, সম্ভবত প্রধানমন্ত্রী সফর শুরু করতে পারেন ভুটান দিয়ে। এরপর সার্কভুক্ত দেশগুলো সফরের চিন্তাভাবনা করা হচ্ছে। স্মরণ করা যায় যে, ভুটানই প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। ভূ-রাজনৈতিক কারণে প্রধানমন্ত্রী প্রথম কোন দেশটি সফর করবেন তাও বিবেচনায় রাখা হচ্ছে। এ জন্যই হয়তো ভুটানকে বেছে নেয়া হচ্ছে প্রথমে।

মোঃ ইকবাল মিয়া

৩ মাস আগে

নেতা মানে প্রধান মন্ত্রী যা ভাল মনে করেন সেটাই আমাদের উদোম

জাহেদ আনোয়ার

৩ মাস আগে

আবেগ নয়,বাস্তবতার আলোকে সব সিদ্ধান্ত নিতে হবে। নিশ্চয় ভুটান যাবেন প্রধানমন্ত্রী তবে আমার মতে তুর্কিয়ে বা সৌদি আরব কে বেচে নেওয়া কূটনৈতিক ভাবে ভাল হবে। প্রধানমন্ত্রীর জন্য শুভকামনা।

Anil

৩ মাস আগে

1st visit of Hon'ble PM in Bhutan is the right choice I feel. Congratulation dear Prime Minister.

MD Khan

৩ মাস আগে

চীন পাকিস্তান তুরস্ক দিয়ে নতুন প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু করা সবচেয়ে জরুরী। কারণ, চীনকে আমাদের দরকার। পাকিস্তানকে আমাদের দরকার। তুরস্ককে আমাদের দরকার। সবার আগে এদেরকে আমাদের দরকার। কারন, “সবার আগে বাংলাদেশ”।

মোহাম্মদ কামাল উদ্দিন

৩ মাস আগে

প্রথম যেহেতু ভুটান আমাদেরকে স্বীকৃতি দিয়েছে, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী ভুটান সফর দিয়েই তাঁর যাত্রা শুরু করুক।

টিপু

৩ মাস আগে

সকল প্রতিবেশী দেশ মিয়ানমার সহ যেতে হবে।

J Choudhury

৩ মাস আগে

চিন,পাকিস্তান,তুরস্ক দিয়েই প্রথম সফর শুরু করা উচিত।

Zakir Hossain

৩ মাস আগে

মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান প্রথমে ভুটান দিয়ে বিদেশ সফর শুরু করলে এবং ভুটানের সাথে বানিজ্যিক চুক্তি করলে বাংলাদেশ অনেক লাভবান হবে বলে আশা করছি, কারণ ভুটান থেকে প্রচুর জিনিসপত্র আমদানি করা সম্ভব।

A H Khan

৩ মাস আগে

ভুটান দিয়ে সফর করা সঠিক উদ্যোগ। ভারতকে বেশি গুরুত্বপূর্ণ না ভাবাই ভালো।

মন্তব্য করুন