নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ মুহূর্তে মানিকগঞ্জের ভোটের মাঠ সরগরম হয়ে উঠেছে। সকাল থেকে গভীর রাত অবধি জেলার তিনটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিরামহীনভাবে ছুটে চলেছেন ভোটারদের দোরগোড়ায়। নির্বাচনে পোস্টার না থাকায় প্রার্থী ও তাদের সমর্থকদের সবচাইতে বেশি পরিশ্রম পোহাতে হচ্ছে। ফলে নির্বাচনী প্রচার-প্রচারণায় প্রধান সাড়া ফেলছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফেসবুক লাইভের পাশাপাশি প্রচার-প্রচারণার ছবি ও ভিডিও চিত্র তাৎক্ষণিকভাবেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দিচ্ছেন। যার কারণে এবারের নির্বাচন নেট দুনিয়ায় ব্যাপকভাবে সাড়া ফেলছে। যা বিগত নির্বাচনগুলোতে এই নির্বাচনের মতো এত বেশি সাড়া ফেলতে পারেনি। সরজমিন মানিকগঞ্জের তিনটি আসনের নির্বাচনী মাঠঘাট ঘুরে দেখা গেছে, প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় সবচাইতে বেশি প্রাধান্য পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। প্রার্থীদের নিজের নাম থেকে শুরু করে সমর্থক ও দলীয় নেতাকর্মীদের নামে-বেনামে হাজারো আইডি ব্যবহার করে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মানুষজন। প্রচারে প্রচারণার ছবি এবং ভিডিও চিত্র নিমিষের মধ্যেই নেট দুনিয়ায় জানান দিচ্ছেন পছন্দের প্রার্থীর পক্ষে নেটিজেনরা। দেখা গেছে-মানিকগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আফরোজা খান রিতার নির্বাচনী প্রচার-প্রচারণা সামাজিক যোগাযোগমাধ্যমে সবচাইতে বেশি আলোড়ন সৃষ্টি করেছে। নেট দুনিয়ায় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছেন তার নির্বাচনী প্রচার-প্রচারণা। জনপ্রিয়তায় শীর্ষে থাকা এই নেত্রী সবচাইতে বেশি গণসংযোগ চালিয়ে যাচ্ছেন তার নির্বাচনী এলাকা মানিকগঞ্জ সদর, সাটুরিয়া উপজেলা ও পৌরসভা প্রায় প্রত্যেকটি এলাকায়। তার পক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের সমস্ত নেতাকর্মী নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। দলীয় নেতাকর্মীদের টার্গেট নির্বাচনে শুধু জয় পেলেই চলবে না ভোটের রেকর্ড সৃষ্টি করে বিজয় অর্জন করতে হবে। সেই লক্ষ্য নিয়েই এই আসনে ভোটের মাঠ সরগরম করে তুলেছেন বিএনপি নেতৃবৃন্দ। শুধু বিএনপি নেতৃবৃন্দই নয়, আফরোজা খান রিতার পক্ষে সরাসরি নির্বাচনী মাঠে নেমেছেন সনাতনী ধর্মের অসংখ্য লোকজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এই নির্বাচনী আসনের মানুষজনের দীর্ঘদিনের চাওয়া একজন ক্লিন ইমেজের রাজনীতিবিদ এখানে জন প্রতিনিধি হয়ে আসবে। আফরোজা খান রিতার মধ্যে তার সবটুকুই খুঁজে পেয়েছে এলাকার মানুষ। যার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষও নিজেদের ফেসবুক আইডি থেকে আফরোজা খান রিতার পক্ষে নেট দুনিয়ায় প্রচার প্রচারণা সরব রেখেছেন। তাছাড়া আফরোজা খান রিতা সমর্থক গোষ্ঠীসহ দলীয় নেতাকর্মীরা সংগঠনের নামে এবং ব্যক্তি নামে আইডি ব্যবহার করে প্রচার-প্রচারণায় সরব রেখেছেন। এ ছাড়া আফরোজা খান রিতার নির্বাচনী প্রচার-প্রচারণায় তার স্বামী মইনুল ইসলাম ও বড় ছেলেরা ধরে রেখেছেন ভোটের মাঠ। মানিকগঞ্জ-৩ আসনে ১১ দলীয় জোটপ্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী সাঈদ নূরের পক্ষেও সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। পাশাপাশি এই আসনে কম বেশি অন্যান্য দল এবং স্বতন্ত্র প্রার্থীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমকে প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। মানিকগঞ্জ-২ আসনে মনোনীত প্রার্থী মইনুল ইসলাম খান শান্তর নির্বাচনী প্রচার-প্রচারণা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সাড়া ফেলেছে। মইনুল তার নিজের পেজসহ তার কর্মী-সমর্থকরা নিজ নিজ পেজ ব্যবহার করে নির্বাচনী প্রচারণা সরব রেখেছে। পাশাপাশি ফেসবুকের মাধ্যমে ১১ দলীয় জোটপ্রার্থী খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী সালাহউদ্দিনের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় সাড়া পেয়েছেন দলীয় এবং সমর্থিত নেতাকর্মীরা। মানিকগঞ্জ-১ আসনে’র বিএনপি মনোনীত প্রার্থী এস এ জিন্নাহ কবীরের নির্বাচনী প্রচার-প্রচারণার সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। দলীয় নেতাকর্মী সমর্থক এবং পরিবারের সদস্যরা নিজ নিজ আইডি ব্যবহার করে নির্বাচনী প্রচার-প্রচারণা নেট দুনিয়ায় ছেড়ে দিচ্ছেন। গুরুত্বপূর্ণ ফুটেজ এবং বক্তব্য মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হচ্ছে। এ ছাড়া এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার আবু বকর সিদ্দীক তার নিজের ফেসবুক আইডিসহ তার দলীয় নেতাকর্মীরা পৃথক পৃথক আইডি ব্যবহার করে ভোটের মাঠ সরব রেখেছে প্রচার প্রচারণায়। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তোজাও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। শুধু বড় দলই নয় মানিকগঞ্জের তিনটি আসনে যতগুলো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই তাদের প্রচার-প্রচারণা ফেসবুকের মাধ্যমে নেট দুনিয়ায় সাড়া ফেলেছেন।
মা নি ক গ ঞ্জ -১
মানিকগঞ্জে ফেসবুকের মাধ্যমে সরব ভোটের মাঠ
রিপন আনসারী, মানিকগঞ্জ থেকে
৯ ফেব্রুয়ারি (সোমবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
