রমজানের আবহে ওয়েস্টিন ও শেরাটনে অনন্য রন্ধনযাত্রা

রমজানের আবহে ওয়েস্টিন ও শেরাটনে অনন্য রন্ধনযাত্রা

ফন্ট সাইজ:

পবিত্র মাহে রমজানে রাজধানীর পাঁচ তারকা হোটেল দ্য ওয়েস্টিন ও শেরাটনে শুরু হয়েছে অনন্য রন্ধনযাত্রা। এতে থাকছে স্থানীয়, ভূমধ্যসাগরীয়, অ্যারাবিয়ান ও উপমহাদেশীয় স্বাদের বিলাসবহুল সমাহার। আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন শেফদের যত্নশীল পরিকল্পনায় পুরো রমজান ম্যাসব্যাপী প্রস্তুত করা হচ্ছে এসব খাবার।

দ্য ওয়েস্টিনে অতিথিরা উপভোগ করতে পারবেন ভূমধ্যসাগরীয় ও অ্যারাবিয়ান স্বাদের এক সমৃদ্ধ ভোজ—যেখানে থাকবে লবস্টার কাবাব, গ্রিলড স্যামন, প্রিমিয়াম ল্যাম্ব শ্যাঙ্ক, অ্যারাবিয়ান কাবসা, ঢাকাইয়া হান্ডি গোশত, স্লো কুকড অক্সটেইল স্ট্যু, তুর্কি তুলুম্বা, পিস্তাসিও বাকলাভা ও লাইভ কুনাফা-এর মতো আকর্ষণীয় ডেজার্ট।

একইসঙ্গে শেরাটনের দ্য গার্ডেন কিচেনে থাকছে স্থানীয় ঐতিহ্যবাহী পদ ও আন্তর্জাতিক প্রিয় খাবারের বাছাইকৃত সংগ্রহ—যেমন পেশাওয়ারি বিফ নাল্লি নিহারি, বিভিন্ন ধরনের তুর্কি কাবাব, বিফ হান্ডি গোশত, ল্যাম্ব উজি, সি-ফুড পায়েয়া, পুরান ঢাকার বিখ্যাত কাবাবসমূহ এবং অথেনটিক তুর্কি বাকলাভা (সোবিয়েত ও কোল্ড মিল্ক বাকলাভা), কাতায়েফ কাশতা ও মুশাবাক হালাবিসহ আরও অনেক কিছু।

ওয়েস্টিনে বুফে ইফতার ও ডিনারের মূল্য রাখা হচ্ছে ১১,৯৯০ টাকা। আর শেরাটনে রাখা হচ্ছে ১২,৯৯০ টাকা।

অন্যদিকে যারা সেহরির শান্ত পরিবেশ উপভোগ করতে চান, তাদের জন্য বৃহস্পতিবার, শুক্রবার এবং সরকারি ছুটির দিনের আগের রাতে সুযোগ থাকছে।
ওয়েস্টিনে বুফে সেহরি মূল্য রাখা হয়েছে ৬,৯৯০ টাকা। আর শেরাটনে রাখা হয়েছে ৭,৯৯০ টাকা।

ব্যাংক এশিয়ার অংশীদারিত্বে চলছে এই অনন্য রন্ধনযাত্রা। বিশেষ অফার হিসেবে ব্যাংক এশিয়ার কার্ডধারীদের জন্য পুরো মাস জুড়ে ইফতার, ডিনার ও সেহরিতে বাই ওয়ান গেট থ্রি সুবিধা থাকছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন