নির্জনতার খোঁজে রিয়া

নির্জনতার খোঁজে রিয়া

ফন্ট সাইজ:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল তাকে। এমনকি হাজতবাসও করতে হয়েছিল প্রেমিকা রিয়া চক্রবর্তীকে। জেলমুক্তির পর লাইমলাইটের অন্তরালে থেকেও রেহাই পাননি সোশ্যাল মিডিয়া ট্রায়াল থেকে। সেই মুম্বই নিবাসী বঙ্গকন্যা এবার সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিলেন। যে পোস্ট নিয়ে চর্চা বিনোদুনিয়ায়।

ঠিক কী লিখেছেন রিয়া? তিনি লিখেছেন, ইদানীং আমি নিজেকে একটু মিস করছি। অবিরাম কোলাহল, স্ক্রোলিং, তাল মিলিয়ে চলার তাগিদ- এসব আমার প্রত্যাশার থেকেও বেশি ভারী লাগতে শুরু করেছে। মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করার চিন্তা ছাড়া কোনো মুহূর্তের মধ্যে থাকাটা আমি মিস করি। আমি নির্জনতাকে মিস করছি। আমি নিজের মতো থাকাটা মিস করি। পরে অবশ্য তিনি জানিয়েছেন, তাই আপাতত আমি কিছুটা বিরতি নিচ্ছি যাতে জীবনের গতিটা একটু কমিয়ে, গভীর শ্বাস নিতে পারি এবং যা কিছু বাস্তব, তার সঙ্গে পুনরায় সংযোগ স্থাপন করতে পারি।

আপাতত, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার চেয়ে বরং জীবনকে সরাসরি যাপন করাকেই বেছে নিচ্ছি। শিগগিরই দেখা হবে। রিয়া বলেন, মূলত নির্জনতার খোঁজেই এমন সিদ্ধান্ত। বলে রাখা ভালো, গত এপ্রিলেই সুশান্ত মামলায় বিরাট স্বস্তি পেয়েছিলেন অভিনেত্রী।

তার আগে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় রিয়া ও তার ভাই শৌভিককে ক্লিনচিট দিয়েছে সিবিআই। দীর্ঘ আইনি টানাপড়েন শেষে অভিযোগের খাঁড়া নেমেছে ভাইবোনের ঘাড় থেকে! সুশান্ত মামলার জেরে দীর্ঘ ৬ বছর ধরে রিয়ার যে সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে রাখা হয়েছিল, সেই সমস্যা থেকেও রেহাই দেয়া হয়েছে তাকে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন