মঙ্গলবার রাতে হঠাৎ করেই অমিতাভ বচ্চনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এমন খবরে উদ্বেগে পড়েন তার অগণিত ভক্ত।
পরে জানা গেল, অভিনেতা হাসপাতালে ভর্তি হননি, বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাড়ি ফিরে গেছেন। এ বিষয়ে গতকাল নিজের ব্লগ পোস্টে অমিতাভ মজা করে লিখেন, যখন ঈগল চুপ থাকে, তখন টিয়া পাখিরা বেশি কথা বলে। আমি শান্তিতে রুটি আর সবজি খাচ্ছি, কাকের দল নানা কথা বলেই যাচ্ছে।
আরও পড়ুন:
তোপের মুখে ক্যাটরিনা
