দুই ওটিটি প্ল্যাটফরমে মুক্তি পাচ্ছে গেল রোজার ঈদের সিনেমা ‘রাক্ষস’। জানা গেছে, কোরবানির ঈদ উপলক্ষে ওটিটি প্ল্যাটফরম উৎসব ও আইস্ক্রিনে স্ট্রিমিং হবে সিনেমাটি। নির্মাতা মেহেদী হাসান হৃদয় পরিচালিত এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।
মূলত পাগলাটে প্রেম ও পারিবারিক দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘রাক্ষস’। এতে সিয়ামকে দেখা গেছে দ্বৈত চরিত্রে। তার বিপরীতে অভিনয় করেছেন টালিউড অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়।
আরও পড়ুন:
তোপের মুখে ক্যাটরিনা
