সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না গায়িকা জোজোর! সদ্য হাসপাতাল থেকে ছেলেকে নিয়ে বাড়ি ফিরেছিলেন, কিন্তু এবার অসুস্থ হয়ে নিজেই হাসপাতালে ভর্তি গায়িকা। সদ্য বড় অস্ত্রোপচার হয়েছে। জোজো জানান, শুটিংয়ে পড়ে গিয়ে মারাত্মক চোট পেয়েছিলেন।
কিন্তু সে সময়ে খুব একটা আমল দেননি তিনি। পরবর্তীতে সমস্যা বাড়ে। পড়ে গিয়ে জোজোর পায়ের হিপ জয়েন্টে চিড় ধরে। তার জন্যই অস্ত্রোপচার করতে হলো। সব ঠিক থাকলে শুক্রবার বাড়ি ফিরবেন তিনি।
আরও পড়ুন:
তোপের মুখে ক্যাটরিনা
