রাজধানী ঢাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে গতকাল বাদ ফজর মণিপুর উচ্চ বিদ্যালয় মূল বালিকা শাখা সংলগ্ন বাইতুন নূর মসজিদ প্রাঙ্গণ থেকে এ কার্যক্রম শুরু হয়। জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি’র নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়। নির্বাচনে জয়ের পর মঙ্গলবার সকালে শপথ গ্রহণের মাধ্যমে জাতীয় সংসদে যোগ দেন তিনি।
শপথের পরদিন থেকেই নিজ নির্বাচনী এলাকায় পরিচ্ছন্নতা অভিযান শুরু করলেন জামায়াত আমীর।
আরও পড়ুন:
কিশোরদের ভয়াল থাবা রাজধানীতে
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসন (ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪, ১৩, ১৪ ও ১৬নং ওয়ার্ড, মিরপুর-কাফরুল থানা) থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।
