অমিতাভ বচ্চনকে নিয়ে ভক্তদের কৌতূহল যেন কখনো কমে না। বয়স ৮৩ পেরোলেও তার প্রতিটি উপস্থিতি, প্রতিটি পোস্ট কিংবা স্বাস্থ্যসংক্রান্ত ছোট খবরও মুহূর্তে আলোচনার জন্ম দেয়। গতকাল মঙ্গলবার রাতেও তেমনটাই ঘটল। সামাজিক যোগাযোগমাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে, অমিতাভ বচ্চন নাকি হাসপাতালে ভর্তি। খবরটি ছড়িয়ে পড়তেই উদ্বেগে পড়েন তার অগণিত ভক্ত। অনেকের প্রশ্ন, খবরটা কি আসলেই সত্যি! কতটা অসুস্থ অমিতাভ? কী হয়েছে তার?
তবে গতকাল সকাল গড়াতেই সামনে আসে আসল তথ্য—অভিনেতা হাসপাতালে ভর্তি হননি, বরং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাড়ি ফিরে গেছেন। ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত শনিবার মুম্বাইয়ের নানাবতি হাসপাতালে গিয়েছিলেন অমিতাভ। এটি ছিল তার নিয়মিত মাসিক স্বাস্থ্য পরীক্ষা। প্রয়োজনীয় কিছু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তাকে বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেন। তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়নি।
এদিকে আজ বুধবার ভোরে নিজের ব্লগ পোস্টেও ভক্তদের আশ্বস্ত করেন অমিতাভ। বরাবরের মতো রসিক ভঙ্গিতেই তিনি লেখেন, যখন ঈগল চুপ থাকে, তখন টিয়াপাখিরা বেশি কথা বলতে শুরু করে। আমি তো শান্তিতে বাজরার রুটি আর ভাজা সবজি খেয়ে নিলাম, আর এদিকে কাকের দল নানা কথা বলেই যাচ্ছে। তার এই পোস্ট দেখেই অনেক ভক্ত স্বস্তি প্রকাশ করেন।

Faheem
২ মাস আগেভিশন বাংলাদেশ এবং ইসলাম বিদ্বেষী ব্যক্তিত্ব