আইনি লড়াইয়ে শাকিরার জয়

আইনি লড়াইয়ে শাকিরার জয়

ফন্ট সাইজ:

স্পেনের কর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ আইনি লড়াইয়ে জয় পেয়েছেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা। দেশটির জাতীয় উচ্চ আদালত তার ওপর আরোপিত ৫৫ মিলিয়ন ইউরো মূল্যের জরিমানা অবৈধ ঘোষণা করে তা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, কর কর্তৃপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে শাকিরা ২০১১ সালে স্পেনে ১৮৩ দিনের বেশি সময় কাটিয়েছিলেন। স্পেনের আইন অনুযায়ী, দেশটিতে ব্যক্তিগত আয়কর দেয়ার জন্য কোনো বাসিন্দাকে বছরে অন্তত ১৮৩ দিন সেখানে অবস্থান করতে হয়। আদালতের রায়ে বলা হয়েছে, শাকিরা স্পেনে ১৬৩ দিন কাটিয়েছিলেন।

এ ছাড়াও কর কর্তৃপক্ষ এটি প্রমাণ করতে ব্যর্থ হয়েছে যে, এই গায়িকার অর্থনৈতিক স্বার্থের মূল কেন্দ্র স্পেনে ছিল। আদালত বলেছে, কর সংস্থাকে নেয়া সমস্ত অর্থ আইনি সুদসহ ফেরত দিতে হবে। এর মাধ্যমে শাকিরাকে ওই বছরের জন্য স্পেনের কর বাসিন্দা হিসেবে শ্রেণিবদ্ধ করে কয়েক কোটি ইউরো জরিমানা ও কর সমন্বয় করা হয়েছিল, তা কার্যকরভাবে বাতিল হয়ে গেল।

এই রায়কে স্বাগত জানিয়ে শাকিরা বলেন, বছরের পর বছর ধরে আমার সুনাম নষ্ট করার জন্য সুপরিকল্পিত প্রচারণা এবং এর কারণে অনেক ঘুমহীন রাত কাটানোর ফলে আমার ও আমার পরিবারের স্বাস্থ্য ও ভালো কাজ করার ওপর যে প্রভাব পড়েছিল তার অবসান হলো। আমি মনে করি, অবশেষে আদালত সত্যটি সামনে এনেছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন