‘আমি ঘটনার সঙ্গে জড়িত ছিলাম না’

ফন্ট সাইজ:

গত ৭ই মে দৈনিক মানবজমিন-এ প্রকাশিত “অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য, তারেক রহমানকে সিলিংয়ের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়” শিরোনামে প্রকাশিত সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়ে ব্যাখ্যা দিয়েছেন কর্নেল (অব.) মো. ফরিদ উদ্দিন।

প্রতিবাদপত্রে তিনি বলেন, আলোচ্য ঘটনার সময় সাত পদস্থ সেনা কর্মকর্তার উপস্থিতি অনুসন্ধানে নিশ্চিত হয়েছে। বর্ণিত সাত পদস্থ সেনা কর্মকর্তার সঙ্গে আমার নামও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণভাবে অসত্য।

তিনি বলেন, আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এই অমানবিক নির্যাতনের বিষয়ে আমি কোনোভাবেই জড়িত ছিলাম না এবং আমার উপস্থিত থাকার প্রশ্নই আসে না। কারণ তখন আমি ডিজিএফআই সদর দপ্তরের ফোর্সেস কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরো (এফসিআইবি) তে কর্মরত ছিলাম।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন