সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকতা পেশায় যারা কাজ করেন, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দক্ষিণ সুরমা উপজেলা প্রেস ক্লাব, সিলেটের ২০২৬-২৮ মেয়াদের কমিটির অভিষেক ও আজীবন সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিষেক উদ্যাপন কমিটির আহ্বায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাদিকুর রহমান চৌধুরী। প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও কবি মাসুদা সিদ্দিকা রুহির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, রোটারিয়ান রাসেল মাহবুব পিএইচএফ, এমসি, বিশিষ্ট ব্যবসায়ী মো. রিয়াজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মো. ইউনুছ মিয়া, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লি.-এর পরিচালক সায়েম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম সুমন, লন্ডন বিএনপি নেতা রুমেল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেনÑ বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর সিলেট ব্যুরো চিফ বিশিষ্ট সাহিত্যিক সেলিম আউয়াল, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা. মিফতাহুল হোসেন সুইট, সিলেট জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক আখতার রশিদ চৌধুরী প্রমুখ।
সিলেটে কাইয়ুম চৌধুরী সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
১৯ মে (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
