শ্রীলীলার প্রেমের গুঞ্জন

শ্রীলীলার প্রেমের গুঞ্জন

ফন্ট সাইজ:

ক্রিকেট আর বিনোদন দুনিয়ার সম্পর্ক নতুন কিছু নয়। বিরাট কোহলি-আনুশকা শর্মা, লোকেশ রাহুল-আথিয়া শেঠির মতো একাধিক তারকা জুটির পর এবার নতুন করে আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী শ্রীলীলা এবং ভারতীয় ক্রিকেটার তিলক বর্মার নাম। সামাজিক মাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা এখন তুঙ্গে। যদিও সেই গুঞ্জন নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন অভিনেত্রীর টিম।

সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নতুন করে শুরু হয়েছে আলোচনা। ভিডিওতে দেখা যায়, মুম্বই ইন্ডিয়ান্সের ক্রিকেটার তিলক বর্মা একটি হোটেলের লবির ভেতর দিয়ে হাঁটছেন। সেই সময় দলেরই সিনিয়র ক্রিকেটার সূর্যকুমার যাদব মজার ছলে তাকে কিছু বলেন। ভিডিওতে সূর্যকুমারের মন্তব্য শুনে অনেকেরই ধারণা, তিনি ইঙ্গিতপূর্ণভাবেই তিলকের প্রেমজীবন নিয়ে খোঁচা দিচ্ছিলেন। গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, হয়তো অভিনেত্রী শ্রীলীলার সঙ্গেই সম্পর্কে রয়েছেন তিলক। কারণ গত কয়েক মাস ধরেই তাদের নিয়ে নানা কানাঘুষো চলছিল। কেউ কেউ দাবি করেছিলেন, প্রায় এক বছর ধরে একে-অপরকে চেনেন তারা এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতাও বেড়েছে।

তবে এই জল্পনাকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে শ্রীলীলার টিম। সংবাদমাধ্যমের কাছে তাদের স্পষ্ট বক্তব্য, এই খবরের কোনো ভিত্তি নেই। শ্রীলীলা এবং তিলক বর্মার কখনো দেখাই হয়নি। ফলে তাদের সম্পর্ক নিয়ে যেসব কথা ছড়ানো হচ্ছে, তার মধ্যে কোনো সত্যতা নেই।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন