চ্যানেল আইয়ে সাত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

চ্যানেল আইয়ে সাত সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার

ফন্ট সাইজ:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাতটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইয়ে। সিনেমাগুলো ঈদের দিন থেকে ঈদের সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচারিত হবে। এর মধ্যে ঈদের দিন প্রচার হবে ‘নীল চক্র’। পরিচালনা করেছেন মিঠু খান। এতে অভিনয় করেছেনÑ আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী প্রমুখ। ঈদের দ্বিতীয় দিন দেখা যাবে সিনেমা ‘প্রিন্স’। পরিচালনায় আবু হায়াত মাহমুদ। অভিনয়েÑ শাকিব খান, তাসনিয়া ফারিণ। তৃতীয় দিন দেখানো হবে ‘সাবা’।

রচনা ও পরিচালনা মাকসুদ হোসেন। অভিনয় করেছেনÑ মেহজাবীন চৌধুরী, রোকেয়া প্রাচী প্রমুখ। চতুর্থ দিন প্রচার হবে আলোক হাসানের আদর আজাদ, পূজা চেরি অভিনীত চলচ্চিত্র ‘টগর’। পঞ্চম দিন দেখানো হবে ‘জয়া আর শারমিন’। পরিচালনা করেছেন পিপলু আর খান। অভিনয় করেছেনÑ জয়া আহসান, মহসিনা প্রমুখ। ঈদের ষষ্ঠ দিন দেখানো হবে ‘বাড়ির নাম শাহানা’। রচনা ও পরিচালনা করেছেন লিসা গাজী। অভিনয় করেছেনÑ ইরেশ যাকের, লুৎফর রহমান জর্জ, জয়ন্ত চট্টোপাধ্যায়। ঈদের সপ্তম দিন দেখানো হবে চলচ্চিত্র ‘শরতের জবা’। কুসুম শিকদার পরিচালিত চলচ্চিত্রটিতে অভিনয় করেছেনÑ ইয়াশ রোহান, কুসুম শিকদার প্রমুখ।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন