এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা রাজধানীতে ছিনতাইকারীর কবলে পড়ে গুরুতর আহত হয়েছেন। হামলায় তার কানে সাতটি সেলাই দিতে হয়েছে। শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান অভিনেত্রীর ছবি ফেসবুকে শেয়ার করে জানান, চিত্রনায়িকা রঞ্জিতা বিএফডিসি থেকে রামপুরার বাসায় ফেরার পথে ছিনতাইকারীর কবলে পড়েন এবং ভীষণভাবে আহত হন। অভিনেত্রীর কানে সাতটি সেলাই দিতে হয়েছে। এখন তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
ছিনতাইয়ের কবলে রঞ্জিতা
স্টাফ রিপোর্টার
১৯ মে (মঙ্গলবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
