সরকারের শ্রম, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বিএনপি ক্ষমতায় আসলে উন্নয়ন হয়, জনগণ উন্নয়ন পায়। জনগণের চাহিদা ও সমস্যাকে গুরুত্ব সহকারে বিবেচনা করে সরকার সব সময় কাজ করে থাকে। সরকারের দু’মাসেই জনগণ সারা দেশে বিএনপির চলমান উন্নয়ন কাজ দেখছে। দেশসেবার জন্য আমাদের প্রধানমন্ত্রী কাক ডাকা ভোরে ছুটে চলছেন সারা দেশের মানুষের দোরগোড়ায়। খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষককার্ডসহ নির্বাচনী সকল ওয়াদা পূরণে সরকার আন্তরিক হয়ে কাজ করে যাচ্ছে।
স্থানীয়দের উদ্দেশ্য মন্ত্রী বলেন, আমাদের সময় দিন, ধৈর্য্য ধরে সহযোগিতা করুন এই জনপদকে উন্নয়ন অগ্রযাতার মাধ্যমে পাল্টে দিবো। সরকারের চলমান উন্নয়ন ধারাবাহিকতায় আজকে তোয়াকুল কলেজে “বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ” উক্ত প্রকল্পের শুভ সুচনা হচ্ছে। যোগাযোগ, অবকাঠামো,শিক্ষা, চিকিৎসাসহ অচিরেই আরও দৃষ্টি নন্দন সাধিত হবে। শনিবার (১৬ মে) সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল কলেজে বহুতল বন্যা আশ্রয় কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, নদী ভাঙন ও বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক ও টেকসই বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণের মাধ্যমে দুর্যোগকালে মানুষ নিরাপদ আশ্রয় গ্রহণের সুযোগ পাবে।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মহাপরিচালক রাকিব আল হাফিজ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, তোয়াকুল কলেজের অধ্যক্ষ লোকমান হোসেন শিকদার প্রমুখ। এ সময় স্থানীয় বিএনপি নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন। একই দিন সকাল ১০টায় মন্ত্রী গোয়াইনঘাট উপজেলার পিয়াইন নাতার খাল ইস্তি ব্রিজ হতে সাকের পেকের খাল ভরাং পর্যন্ত খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন।
