রোজার ঈদে মুক্তি পাওয়া ব্যবসাসফল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবার আসছে ওটিটিতে। খুব শিগগিরই ওটিটি প্ল্যাটফরম হইচই-তে দেখা যাবে ছবিটি। সিনেমাটির সহ-প্রযোজনায় রয়েছে হইচই বাংলাদেশ। প্ল্যাটফরমটির সামাজিক মাধ্যমে একটি পোস্টার প্রকাশ করা হয়।
সেখানে লেখা, ঈদের শ্রেষ্ঠ ব্লকবাস্টার ছায়াছবি এবার আসছে হইচই-তে। ক্যাপশনে দর্শকদের উদ্দেশ্যে তারা প্রশ্ন ছুড়ে দিয়েছে, এই যাত্রার গন্তব্য জানেন? বলতে পারবেন কী আসতে চলেছে হইচই-তে?
