‘দ্য অভিযান’ নামে তারকাবহুল একটি নাটক নির্মাণ করছেন মোস্তফা কামাল রাজ। সিদ্দিক আহমেদের চিত্রনাট্যে ট্রেন জার্নির সঙ্গে নতুন কয়েকজন বন্ধুর গল্প উঠে আসবে এই নাটকে।
বর্তমানে কক্সবাজারে নাটকটির শুটিং চলছে। এতে অভিনয় করছেন- খায়রুল বাসার, অ্যালেন শুভ্র, রেহান, সুনেরাহ, তাবাসসুম ছোঁয়া প্রমুখ। জানা গেছে, একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের পর নাটকটি আসন্ন ঈদে সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
