সিলেটে ফাহিমার ঘাতক ও ধর্ষকের বাড়িতে ফের ভাঙচুর

সিলেটে ফাহিমার ঘাতক ও ধর্ষকের বাড়িতে ফের ভাঙচুর

ফন্ট সাইজ:

সিলেটে চার বছরের শিশু ফাহিমাকে ধর্ষণের চেষ্টার পর খুনি জাকিরের বাড়িতে ফের হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। শুক্রবার বিকালে সিলেট শহরতলীর সোনাতলা গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, ৬ই মে পার্শ্ববর্তী বাড়ির ভাতিজি সম্পর্কে চার বছরের শিশু ফাহিমাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় জাকির।

এতে শিশুটি অজ্ঞান হয়ে পড়লে তাকে গলায় ওড়না পেঁচিয়ে খুন করে। ঘটনার দু’দিন পর ফাহিমার অর্ধগলিত লাশ বাড়ির পুকুর পাড়ে পাওয়া যায়। গত সোমবার রাতে ঘটনায় জড়িত জাকিরকে পুলিশ গ্রেপ্তার করলে সে ধর্ষণের চেষ্টা ও খুনের ঘটনা স্বীকার করে। এদিকে, জাকির গ্রেপ্তারের রাতে স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে জাকিরের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। একপর্যায়ে বাড়ির দরজা-জানালাও খুলে নেয়া হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এলাকার লোকজন জানিয়েছেন, বাড়ি ভাঙচুরের ঘটনায় ঘাতক জাকিরের ভাই জয়নাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য প্রদান করেন। আর ওই বক্তব্যের জের ধরে বিকালে জাকিরের বাড়িতে ফের হামলা ও ভাঙচুর করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন