সরকারের অগ্রাধিকারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি: স্বরাষ্ট্র মন্ত্রী

সরকারের অগ্রাধিকারে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি: স্বরাষ্ট্র মন্ত্রী

ফন্ট সাইজ:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা সরকারের অগ্রাধিকারে রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এবং সাপ্লাই চেইন ঠিক রাখা, বিদ্যুৎ এবং জ্বালানি সেক্টরে যাতে কোনো সমস্যা না হয়, বিশেষ করে গ্যাস এবং বিদ্যুতে, সেদিকে লক্ষ্য রাখাকে অগ্রাধিকারে রেখেছি।

বুধবার দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, কিছু অনুশাসন দিয়েছেন। প্রথমত সরকারের ফার্স্ট ১০০ দিনের প্রায়োরিটি আছে, সেটা নির্ধারণ করতে হবে। আমরা এবার ১৮০ দিনের একটি প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে জানানো হবে।

সালাহউদ্দিন আরও বলেন, বাংলাদেশ সরকারের সকল সচিবদের সাথে যে মিটিং হয়েছে, সেখানেও কথা হয়েছে। প্রধানমন্ত্রী সচিবদের বলেছেন যে, জনগণ আমাদের মেনিফ্যাস্টোর উপর ম্যান্ডেট দিয়েছে। সুতরাং যেটা জনগণের ইচ্ছা, ‘পিপলস উইল’ প্রাধান্য পাবে। সেই হিসেবে সংবিধান অনুযায়ী, দেশের আইন অনুযায়ী এবং কার্যবিধি অনুযায়ী সচিবরা এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা কাজ করবেন। সরকারের সেই মেনিফ্যাস্টো বাস্তবায়নের জন্য তারা আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। সবাইকে আমরা বলেছি, কে কার আত্মীয়, সেটা আমরা দেখবো না; আমরা যোগ্যতার ভিত্তিতে সবাইকে যাচাই করব।


সিরু

৩ মাস আগে

প্রশাসনের ভেতর ছড়িয়ে ছিটিয়ে থাকা জঙ্গি রাজাকারদের ব্যপারে শতভাগ সচেতন থাকতে হবে। কারন, ওদের
> দৈহিক রূপ ফেরেশতার মত,
> মানসিক রূপ শয়তানের মত,
> ওরা ওদের উদ্দেশ্য হাসিলের জন্য কুরআন অস্বীকার করে, জীবন বাজি রাখে।
> ওরা ভয়াবহ ভয়ঙ্কর বিপজ্জনক।

মন্তব্য করুন