অফিসে মব সৃষ্টি ও হামলা করে সরাতে চাইছেন কেন?

ফেসবুক পোস্টে বাসস এমডি মাহবুব মোর্শেদ

অফিসে মব সৃষ্টি ও হামলা করে সরাতে চাইছেন কেন?

ফন্ট সাইজ:

অফিসে মব সৃষ্টি ও হামলা করে এবং তালা দিয়ে অপসারণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদ। বুধবার বিকাল ৪টার দিকে তার ফেসবুক অ্যাকাউন্টে এ অভিযোগ করেন তিনি।

ওই পোস্টে তিনি লিখেন, ‘প্রিয় বিএনপি,আপনারা ক্ষমতায় আসছেন, আমি খুশি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগে বাসসের এমডি ও প্রধান সম্পাদকের দায়িত্বে আছি। এখন আপনারা আমাকে এই পদে না রাখতে চাইতেই পারেন। চুক্তি বাতিল ও অপসারণের নানা স্বীকৃত পদ্ধতি আছে। সেসব দিকে না গিয়ে অফিসে মব সৃষ্টি করে, হামলা করে, তালা দিয়ে সরাতে চাইছেন কেন?’

তবে বাসস সাংবাদিক কর্মচারী ঐক্য পরিষদের আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক রহিম উদ্দিন বলেন, ‘বাসস এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের ফেসবুকে ষ্ট্যাটাসটি সত্যকে আড়াল করা হয়েছে।
প্রতিষ্ঠানটির সকল পর্যায়ের লোকবল তার অধীনে কাজ ও দায়িত্বপালনে তাকে সরাসরি অনাস্থা জানান। তাকে বিনয়ের সাথে বিষয়টি বুধবার উপস্থাপন করা হয়েছে। এরপর তিনি মন্ত্রণালয়ে যাবেন বলে বাসস কার্যালয় থেকে বের হন। তারপরই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য বিএনপিকে জড়িয়ে স্টাটাসটি দেন। তার স্টাটাসটি উদ্দেশ্য প্রণোদিত ও শাস্তিযোগ্য অপরাধ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন