জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে এবং এর কার্যকারিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এ রিট দায়ের করেন।
রিটে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা স্থগিত করার পাশাপাশি এই সনদ কেন অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি রুল জারির আর্জি জানানো হয়েছে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর ভবিষ্যতে স্বৈরতন্ত্র রোধে অন্তর্বর্তীকালীন সরকারের একটি অন্যতম প্রধান সংস্কার উদ্যোগ হলো এই ‘জুলাই জাতীয় সনদ’। ১৭ অক্টোবর ২০টিরও বেশি রাজনৈতিক দল এই সনদে সই করে।

MD. TUHIN
৩ মাস আগেআইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ সাহেবের জনস্বার্থে জুলাই জাতীয় সনদের বিরোধীতা করা এত লোকের জীবনের বিনিময় অর্জিত বাক স্বাধীনতা রোধ করা খুবই কষ্টকর !