হযরত শাহ্‌জালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

ফন্ট সাইজ:

সিলেটের হযরত শাহ্‌জালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ২০২৬-২৭ সালের নির্বাচন সম্পন্ন হয়েছে। দরগাস্থ হোটেল পায়রার ২য় তলায় সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে জাহাঙ্গীর-মিঠু পরিষদকে পরাজিত করে ঝুনু-দুদু পরিষদ জয়লাভ করে।

শাহ্‌জালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত সভাপতি মো. ঝুনু চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান দুদু, সিনিয়র সহ-সভাপতি জুনেদ আহমদ শওকত, সহ-সভাপতি সাকের আহমদ চৌধুরী, মো. শহীদুল হক, অর্থ সম্পাদক এস. এম মোর্শেদ আহমদ টিপু, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মো. মাহবুব, আইন বিষয়ক সম্পাদক মো. সাজিদুর রহমান, ধর্ম ও সমাজসেবা সম্পাদক মাওলানা মো. আশরাফুল হক, প্রচার ও দপ্তর সম্পাদক মো. কামরুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তানিমুল ইসলাম, সদস্য মো. কোহিনুর, জুনাইদ আহমদ ঝুনু, হাফেজ মো. আনোয়ার হোসেন, শুধুমাত্র জাহাঙ্গীর-মিঠু পরিষদ থেকে সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাজন আহমদ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জহিরুল মোস্তফা চৌধুরী, নির্বাচন কমিশনার জাহাঙ্গীর আহমদ ও মোজাহিদ হোসেন মুনিম। সুন্দর ও সফলভাবে হযরত শাহ্‌জালাল (রহ.) দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন হওয়ায় সর্বস্তরের ব্যবসায়ী নেতৃবৃন্দদের ধন্যবাদ জানান নির্বাচন কমিশনারের দায়িত্বশীলরা।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন