দেশে পৃষ্ঠপোষকতাভিত্তিক অর্থনীতি চলবে, অর্থনীতি হবে অংশগ্রহণমূলক, উন্মুক্ত ও সবার জন্য সমান সুযোগভিত্তিক। এছাড়া অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ‘রিএকটিভ’ বা কার্যকর ও গতিশীল করে তোলা হবে। বুধবার মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, ‘কয়েকজনের জন্য বিশেষ সুবিধা দিয়ে অর্থনীতি পরিচালনার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমরা এমন একটি কাঠামো গড়ে তুলতে চাই, যেখানে উদ্যোক্তা, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী সবাই সমানভাবে সুযোগ পাবে।’
সাংবাদিকদের সঙ্গে প্রতিক্রিয়া তিনি আরও বলেন, ‘অলিগার্কিক বা গোষ্ঠীভিত্তিক সুবিধা দেয়ার সংস্কৃতি থেকে আমরা সরে আসবো। প্রতিযোগিতামূলক বাজারব্যবস্থা গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য।’
তিনি আরও জানান, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ‘রিএকটিভ’ বা কার্যকর ও গতিশীল করে তোলা হবে, যাতে বাজারের পরিবর্তিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দেয়া যায়। ব্যাংকিং ও আর্থিক খাতের সংস্কার নিয়েও শিগগিরই একটি রোডম্যাপ প্রকাশের আভাস দেন তিনি।

প্রিতম সরকার
৩ মাস আগেউনি পূর্বের মন্ত্রীসভাতে বাণিজ্য মন্ত্রী হিসাবে জাতিকে নিরাশ করেছেন।তাই বর্তমান মন্ত্রনালয়গুলি চালানর মত উনার সেই ক্যাপাসিটি, stamina কিছুই নাই। উনার এই দুরবলতার সুজগে দুরনিতি মাথা চারা দিয়ে উটবে।তাই উনাকে অবিল্মম্বে অপসারন করা হওক।