প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে এসেছেন তারেক রহমান। বুধবার বেলা ১২টা ৩৫ মিনিটে সচিবালয়ে আসেন তিনি। এরপর এদিন বিকালে নতুন মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর আগমণ ঘিরে কড়া নিরাপত্তার জালে ঢেকে রাখা হয়েছে সচিবালয়।
আরও পড়ুন:
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪
এর আগে এদিন বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি তার মন্ত্রিসভার সদস্যদের নিয়েও সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেখান থেকে বেলা ১২টায় তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে গিয়ে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সিরু
৩ মাস আগেহে আল্লাহ, বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের কল্যাণের উসিলা হিসাবে জিয়া পরিবারকে কবুল করুন। আমিন।