চাটমোহরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

ফন্ট সাইজ:

পাবনার চাটমোহরে মাঠ থেকে ফেরার পথে পৃথকস্থানে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার উপজেলা পাশর্^ডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম এলাকায় ডিকশীর বিলে তোরাপ ফারাজী (৬৫) ও মূলগ্রাম ইউনিয়নের মহেশপুর বিলে রব্বান আলী (৬০) নামের দুই জন মারা যান।

স্থানীয়রা জানান, তোরাপ ফারাজী বুধবার দুপুরে ডিকশীর বিলে ধান কাটছিলেন। এ সময় কালবৈশাখী ঝড় ও প্রচুর বৃষ্টিপাত শুরু হলে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে রব্বান আলী সকালে মহেশপুর বিলে পাটের জমিতে আগাছা পরিষ্কার করতে যান। দুপুরের পর বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন