নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের বরণ করার জন্য সচিবালয়ের কর্মকর্তারা প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে, আজ বুধবার দুপুর ১২টার পর একে একে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সচিবালয়ে প্রবেশ করবেন।
তাদেরকে বরণ করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে ফুলের তোড়া প্রস্তুত রাখা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। এজন্য সচিবালয়ে কড়া নিরাপত্তা নেয়া হয়েছে। বিকাল ৩টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সঙ্গে মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন:
রায় দ্রুত কার্যকরের দাবি
গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলেও সরকারের কার্যক্রম শুরু হচ্ছে আজ বুধবার থেকে।
