সরকার ঘোষিত ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী চুয়াডাঙ্গায় আম সংগ্রহ শুরু হয়েছে। বুধবার শহরের মহিলা কলেজ এলাকার একটি বাগানে আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহের উদ্বোধন করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
ঘোষিত ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী ১৩ মে থেকে আটি, গুঁটি ও বোম্বাই আম সংগ্রহ শুরু হয়েছে। পরবর্তীতে ২০ মে থেকে হিমসাগর, ২৫ মে থেকে ল্যাংড়া, ৫ জুন থেকে আম্রপালি, ১৫ জুন থেকে ফজলী ও ৩০ জুন থেকে আশি^না ও বারি-৪ জাতের আম সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।
চলতি বছর আম সংগ্রহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচলাক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও বিশিষ্ট বাগান মালিক নাজমুল হক স্বপন।
