সোমবার সকালে দিল্লির বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) জানায়, সকাল ৮টা ৩৩ মিনিটে প্রথম ফোনকলটি আসে। এরপরই সংশ্লিষ্ট স্কুলগুলোতে ফায়ার টেন্ডার ও বোমা নিষ্ক্রিয়কারী দল পাঠানো হয়। দিল্লি জুড়ে মোট নয়টি স্কুলে বোমা হামলার হুমকি পাওয়া গেছে।
সেগুলো হলো লোরেটো কনভেন্ট স্কুল (দিল্লি ক্যান্টনমেন্ট), কেমব্রিজ স্কুল (শ্রীনিবাসপুরী, দক্ষিণ দিল্লি), ভেঙ্কটেশ্বর স্কুল, রোহিণী (উত্তর পশ্চিম দিল্লি), সিএম স্কুল (রোহিণী), বাল ভারতী স্কুল (রোহিণী), কেমব্রিজ স্কুল (নিউ ফ্রেন্ডস কলোনি, দক্ষিণ দিল্লি), দ্য ইন্ডিয়ান স্কুল (সাদিক নগর, দক্ষিণ দিল্লি) ও ডিটিএ স্কুল (আইএনএ)। কর্তৃপক্ষ জানায়, আরও কিছু স্কুলে একই ধরনের হুমকি আসার খবর পাওয়া যাচ্ছে। যে ই-মেইলগুলোর মাধ্যমে এই হুমকি পাঠানো হয়েছে, সেগুলোর ভাষা ছিল অত্যন্ত উসকানিমূলক ও উদ্বেগজনক। ই-মেইলে দাবি করা হয়- ‘দিল্লি হবে খালিস্তান। পাঞ্জাব খালিস্তান। আফজাল গুরুর স্মৃতিতে।’
ই-মেইলে আরও বলা হয়, ১৩ ফেব্রুয়ারি দুপুর ১টা ১১ মিনিটে সংসদ ভবনে বিস্ফোরণ ঘটানো হবে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনও আসেনি।
