বছর ঘুরে আবারো শুরু হতে যাচ্ছে বিশ্ব মুসলিমদের সিয়াম-সাধনার মাস পবিত্র রমজান মাস। ইতিমধ্যে বিভিন্ন দেশের রোজা শুরুর সম্ভাব্য দিন-তারিখ প্রকাশিত হয়েছে। এর মধ্যে সৌদি আরবে রমজান মাস শুরু হচ্ছে আজ বুধবার থেকে। দেশের আকাশে আজ চাঁদ দেখা গেলে কাল থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। আজ রাতেই তারাবিহ’র নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
সাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে বৃহস্পতিবার। সে হিসেবে ২০শে ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন। বাংলাদেশ ও ভারতে ঐতিহ্যগতভাবে হিলাল বা চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর ঘোষণা দেয়া হয়।
পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় আজ বুধবার বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ১৪৪৭ হিজরি সনের রমজান মাস কবে থেকে শুরু হবে, তা নির্ধারণ করতেই এই সভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা ৬টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন নতুন সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ করা হয়েছে। এছাড়া নিচের টেলিফোন নম্বরগুলোতে কল করেও তথ্য জানানো যাবে:
০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭।

Mahbub Alam
৫ মাস আগেসাধারণত, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা শুরুর পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রোজা শুরু হয়। সে হিসেবে বাংলাদেশে রমজান মাস শুরু হতে পারে বৃহস্পতিবার। সে হিসেবে ২০শে ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন। বাংলাদেশ ও ভারতে ঐতিহ্যগতভাবে হিলাল বা চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর ঘোষণা দেয়া হয়।
Ganja Khor News...