নবাবগঞ্জে কৃষির উন্নয়নে পার্টনার কংগ্রেস

ফন্ট সাইজ:

ঢাকার নবাবগঞ্জে কৃষি ও কৃষকের জীবনমান উন্নয়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার আব্দুল ওয়াসেক মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সমাবেশে নারী ও তরুণ কৃষি উদ্যোক্তাদের উদ্যোগ বিকাশ, নিরাপদ খাদ্য উৎপাদন ও পরীক্ষার পদ্ধতি জোরদারকরণ, কৃষক স্মার্ট কার্ডের মাধ্যমে ডিজিটাল কৃষি সেবা সম্প্রসারণসহ কৃষকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

উপজেলার নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেনÑ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার উপ-পরিচালক সৈয়দ তানভীর আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঢাকার অতিরিক্ত উপ-পরিচালক নাজিয়াত আহমেদ ও অতিরিক্ত উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান। আরও উপস্থিত ছিলেনÑ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সীমা মণ্ডল, উপজেলা সহকারী সমবায় কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন