সিলেট নগরে গ্যাস, বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের মানববন্ধন

সিলেট নগরে গ্যাস, বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের মানববন্ধন

ফন্ট সাইজ:

প্রস্তাবিত বিদ্যুতের মূল্যবৃদ্ধি রহিত, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ, সিলিন্ডার গ্যাসের দাম কমানো সহ নানা দাবিতে সোমবার বিকালে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক বিরাট মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী আবদালের সভাপতিত্বে ও সদস্য সচিব মকসুদ হোসেনের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, ড. রমেন্দ্র নাথ ভট্টাচার্য, সিলেট বিভাগ গণদাবি ফোরামের কেন্দ্রীয় সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মো. এহসানুল হক তাহের, কেন্দ্রীয় সদস্য বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন, মামুন রশীদ এডভোকেট, সরোজ ভট্টাচার্য, স্টেশন রোডস্থ লেইছ সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল ওয়াহিদ, সিলেট ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান এইচ. এম. কিউ মইনুল ইসলাম আশরাফী, মানবাধিকার কর্মী সৈয়দ আকরাম আল সাহান, অরুণ চন্দ্রনাথ এডভোকেট, ওলিউর রহমান এডভোকেট, শাহিদুর রহমান জুনু, ব্যবসায়ী নেতা লায়েক মিয়া, আব্দুল মোতাওয়ালী ফলিক, শ্রমিকনেতা এম বরকত আলী, রফিকুল ইসলাম শিতাব, জাতীয় যুব উন্নয়ন পরিষদের সভাপতি মনোরঞ্জন তালুকদার, মাহবুব ইকবাল মুন্না, মানবাধিকার কর্মী ইউসুফ সেলু, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক নিয়াজ কুদ্দুস খান, যুবনেতা জুয়েল আহমদ নিপু, কাব্য চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, পতিত সরকার গত দেড় দশকে পাইকারিতে বারবার গ্রাহক পর্যায়ে ১৪ বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। দাম বাড়ায়নি শুধু অন্তর্বর্তীকালীন সরকার। অন্যদিকে, সিলিন্ডার গ্যাসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির পাশাপাশি নিত্যপণ্যের মূল্যে সাধারণ জনগণের অবস্থা নাভিশ্বাস হয়ে উঠেছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন