৪ রানে ৩ উইকেট, প্রথম সেশন বাংলাদেশের

৪ রানে ৩ উইকেট, প্রথম সেশন বাংলাদেশের

ফন্ট সাইজ:

লাঞ্চের আগে পাকিস্তানের প্রথম ইনিংসের সংগ্রহ ৫ উইকেটে ২৫১। এর আগে ২২৬ থেকে ২৩০ রানের মধ্যে ৩ উইকেট নিয়ে সফরকারীদের চাপে ফেলে দেন টাইগার বোলাররা। এখন পর্যন্ত ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ, ২টি নিয়েছেন তাসকিন আহমেদ। দুর্দান্ত বোলিং করা তাসকিন উইকেট পেতেন আরও একটি। তবে নো বলের কারণে বেঁচে গেছেন এলবিডব্লিউয়ের ফাঁদে পড়া সালমান আলী আগা।

ব্যক্তিগত ১২ রানে ক্রিজে আছেন সালমান। মোহাম্মদ রিজওয়ানের ব্যাট থেকে এসেছে ৮ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের পুঁজি ৪১৩, পাকিস্তান পিছিয়ে ১৬২ রানে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন