মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা ছিল পাকিস্তানের। বল হাতে ১১২ রানে বাংলাদেশের ৬ উইকেট তুলে নেয় সফরকারীরা। এরপর ব্যাটিংয়ে নেমে দিনের শেষ করে ১ উইকেটে ১৭৯ রান নিয়ে, পিছিয়ে ২৩৪ রানে।
আজ ৮৫ রানে আজান আওয়াইস ও ৩৭ রানে আবদুল্লাহ ফজল তৃতীয় দিন শুরু করবেন। আগের দিন ৪৫ রানে মেহেদী হাসান মিরাজ ফেরান ইমাম-উল-হককে।
