জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমান শ্রদ্ধা জানাবেন কাল

জাতীয় স্মৃতিসৌধ ও জিয়াউর রহমানের সমাধিতে তারেক রহমান শ্রদ্ধা জানাবেন কাল

ফন্ট সাইজ:

আগামীকাল সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। এরপরে বেলা ১১টা রাজধানীর জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।


জুলফিকার ইসলাম

৩ মাস আগে

উনার সাফল্য কামনা করছি।

মন্তব্য করুন