মুশফিকের অনন্য রেকর্ডের পর লাঞ্চে বাংলাদেশ

মুশফিকের অনন্য রেকর্ডের পর লাঞ্চে বাংলাদেশ

ফন্ট সাইজ:

মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ ঘোষণা করা হয়েছে। এর আগে বাংলাদেশের সংগ্রহ ১০৯ ওভারে ৭ উইকেটে ৩৮০। ৭১ রানে অপরাজিত মুশফিকুর রহীম, আরেকপ্রান্তে থাকা ইবাদত হোসেন রানের খাতা খোলেননি। এই পথে ফিফটি ছাড়িয়ে অনন্য রেকর্ড গড়লেন মুশফিক। বাংলাদেশের হয়ে লাল বলে এখন সর্বোচ্চ ৪২টি পঞ্চাশোর্ধ ইনিংসের মালিক তিনি। আজ আবার মুশফিকের জন্মদিনও।

৩৯ বছরে পা দেয়া মুশফিকের সঙ্গে ৪১টি পঞ্চাশোর্ধ ইনিংস নিয়ে এতদিন যৌথভাবে শীর্ষে ছিলেন তামিম ইকবাল। আজ এককভাবে রেকর্ডটি নিজের নামে লিখলেন মুশফিক। এ তালিকায় তিনে মুমিনুল (৩৯)। মুশফিকের পর মাঠে নেমে আজ একে একে ফিরে যান লিটন দাস (৩৩), মেহেদী হাসান মিরাজ (১০) ও তাইজুল ইসলাম (১৭)। তবে একপ্রান্ত আগলে রেখেছেন মিস্টার ডিপেন্ডেবল।

পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মোহাম্মদ আব্বাস। ১ উইকেট করে পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি, হাসান আলী ও নোমান আলী।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন