ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভের মধ্য দিয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর ধারাবাহিকতায় দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার বিকেলে রাজধানীর জাতীয় সংসদ ভবন–এর দক্ষিণ প্লাজায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রিসভার সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও উচ্চপদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
রায় দ্রুত কার্যকরের দাবি
নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে আয়োজিত এ শপথ অনুষ্ঠানকে ঘিরে জাতীয় সংসদ ভবন এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে দক্ষিণ প্লাজা পরিণত হয় জনসমুদ্রে। শপথ গ্রহণের মাধ্যমে নতুন সরকারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
