অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাবে ভারত

ফন্ট সাইজ:

কথিত অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরত পাঠানোর কথা জানিয়েছে নয়াদিল্লি। গতকাল সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা জানান। এক্ষেত্রে ঢাকার সহায়তা চেয়েছে ভারত। জয়সওয়াল বলেন, ভারতের যেকোনো ‘জোরপূর্বক ঠেলে পাঠানোর’ ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে- বাংলাদেশের এমন কড়া বার্তার পরেই দিল্লির এমন মন্তব্য এলো।

জয়সওয়াল বলেন, এসব মন্তব্যকে অবৈধ বাংলাদেশিদের প্রত্যাবাসনের মূল বিষয়ের প্রেক্ষাপটে দেখতে হবে। এ নিয়ে বাংলাদেশ সরকারের সহযোগিতা আশা করেছে দিল্লি। বাংলাদেশের সঙ্গে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের দুই হাজার ৮৬২টিরও বেশি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে কয়েকটি পাঁচ বছরেরও বেশি সময় ধরে আটকে আছে বলে জানান জয়সওয়াল। তিনি বলেন, ভারতে অবস্থানরত সকল অবৈধ বিদেশি নাগরিককে আমাদের আইন, পদ্ধতি এবং প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী স্বদেশে ফেরত পাঠানো হবে। এ ছাড়া তিনি বলেছেন, আমরা আশা করি যে, বাংলাদেশ নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে যেন অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন নির্বিঘ্নে সম্পন্ন হয়।

অবৈধ বাংলাদেশিদের গভীর রাতে বাংলাদেশে জোর করে পাঠানো হবে- আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত শর্মার এমন মন্তব্যের পর প্রতিবেশী দুই দেশের মধ্যে ফের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এর জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মঙ্গলবার সতর্ক করে বলেন, পশ্চিমবঙ্গে নবনির্বাচিত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকার যদি জোরপূর্বক কাউকে পুশইন করে তবে ঢাকা উপযুক্ত ব্যবস্থা নেবে।

এ ছাড়া তিস্তা ইস্যুতে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে ৫৪টি অভিন্ন নদী রয়েছে। আমরা এসব নদীর পানি বণ্টন ইস্যুতে দ্বিপক্ষীয়ভাবে বৈঠক করি। এ নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে।

Md Kamal Hossain

২ মাস আগে

হাসিনা সহ সব অপরাধিদের ফেরত দিতে হবে

Bashir

২ মাস আগে

Good decision

not interestes

২ মাস আগে

tell them to send Hasina and Awami fugitives first

MD Khan

২ মাস আগে

হাসিনা সহ আওয়ামী সন্ত্রাসী বাহিনীদের আমরা ফেরত চাই। সেই সাথে শান্তিবাহিনী, কুকিচিন এদেরকেও আমরা ফেরত চাই।

মন্তব্য করুন