নতুন মন্ত্রীসভায় শপথ নিতে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা আব্দুল আওয়াল মিন্টু, এ জে এম জাহিদ হোসেন, মিজানুর রহমান মিনু, মো. আসাদুজ্জামান, আফরোজা খানম রিতা। এরা সবাই শপথ নেওয়ার জন্য মন্ত্রীপরিষদ থেকে ফোন পেয়েছেন।
এখন পর্যন্ত মন্ত্রী হিসেবে আরও ডাক পেলেন যারা-
জোনায়েদ সাকি
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে নির্বাচনে জয়লাভ করেন তিনি।
দীপেন দেওয়ান
রাঙামাটি থেকে বিএনপির মনোনয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান মন্ত্রিপরিষদ থেকে ফোন পেয়েছেন। এবারই প্রথম তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি মন্ত্রী হচ্ছেন।
ফারজানা শারমিন
নাটোর-১ আসনের সংসদ সদস্য ফারজানা শারমিন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার ডাকা পেয়েছেন। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের বিএনপির প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন তিনি।
কায়সার কামাল
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন নেত্রকোনা -১ (কলমাকান্দা-দুর্গাপুর ) আসন থেকে নির্বাচিত কায়সার কামাল। তিনি গণমাধ্যমকে বলেন, ‘আজ সকাল সাড়ে দশটার দিকে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছি।’
জাকারিয়া তাহের (সুমন)
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন জাকারিয়া তাহের (সুমন)।
রশিদুজ্জামান মিল্লাত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর–১ (দেওয়ানগঞ্জ–বকশীগঞ্জ) আসন থেকে বিজয়ী এম. রশিদুজ্জামান মিল্লাত প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন।
আমিনুল হক
সাবেক ফুটবলার আমিনুল হক প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ডাক পেয়েছেন। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে তাকে ফোন করা হয়েছে। তিনি টেকনোক্র্যাট হিসেবে শপথ নেবেন। তিনি ঢাকা-১৬ আসন থেকে নির্বাচনে হেরেছেন।
খলিলুর রহমান
টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন অন্তর্বর্তী সরকারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
ফরহাদ হোসেন আজাদ
পঞ্চগড়–২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে বিএনপি থেকে নির্বাচিত ফরহাদ হোসেন আজাদ প্রতিমন্ত্রী হচ্ছেন। তিনি দলটির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব।
হাজী আমিনুর রশীদ ইয়াছিন
টেকনোক্রেট প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিতে হাজী আমিনুর রশীদ ইয়াছিন ফোন পেয়েছেন।
কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
কুমিল্লা-৩ আসনে বিএনপির প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মন্ত্রী হচ্ছেন। তিনি কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে ছয়বার জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে ছয়বারই বিজয়ী হয়েছেন।
আরিফুল হক চৌধুরী
মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন আরিফুল হক চৌধুরী। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান। এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।
সিলেট-৪ আসনে ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮১ হাজার ৬০৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী।
খন্দকার আবদুল মুক্তাদীর
নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিতে ফোন পেয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি এবারই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।
জহির উদ্দিন স্বপন
বরিশাল–১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনও ফোন পেয়েছেন। বিএনপির এই নেতা মন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন।
মীর শাহে আলম
বগুড়া -২ আসন থেকে নির্বাচিত মীর শাহে আলম প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেয়ার জন্য ফোন পেয়েছেন। তিনি বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন।
নুরুল হক নুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত নুরুল হক (নুর) প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন পেয়েছেন।
শরীফুল আলম
কিশোরগঞ্জ–৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শরীফুল আলম প্রতিমন্ত্রী হিসেবে ফোন পেয়েছেন। এই সংসদ সদস্য এবারই প্রথম নির্বাচনে জয় পান।

Mohammad Mafizul Islam
৩ মাস আগেNot good cabinet