শুভেন্দুর সহকারীকে হত্যার পর এবার পশ্চিমবঙ্গে বোমা হামলা

শুভেন্দুর সহকারীকে হত্যার পর এবার পশ্চিমবঙ্গে বোমা হামলা

ফন্ট সাইজ:

ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রাঠকে দেশটির স্থানীয় সময় বুধবার (৬ মে) রাতে গুলি করে হত্যা করা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরেই বুধবার গভীর রাতে পশ্চিমবঙ্গে বোমা হামলার ঘটনা ঘটেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় বোমা হামলায় পাঁচজন বিজেপি কর্মী আহত হয়েছেন।

 টেলিগ্রাফ ইন্ডিয়া বলেছে, পানিহাটির সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের কাছে একদল বিজেপি কর্মীর ওপর অজ্ঞাত হামলাকারীরা ‘ক্রুড বোমা’ নিক্ষেপ করে পালিয়ে যায়।

স্থানীয় সূত্রের বরাতে বলা হয়, বিজেপি কর্মীরা দত্ত রোডে বাসিন্দাদের সঙ্গে ছিলেন। সে সময় একদল ব্যক্তি মোটরসাইকেলে এসে তাদের ওপর বোমা নিক্ষেপ করে।

পুলিশ জানিয়েছে, আহতদের কলকাতার আরজি কর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিজেপি অভিযোগ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এই হামলা চালিয়েছে।

রাজ্যের সিনিয়র একজন পুলিশ কর্মকর্তা বলেন, আমরা তদন্ত শুরু করছি। ওই এলাকার আশেপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছি। অঞ্চলটিতে ভারী পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আরজি কর হাসপাতালে ধর্ষণের শিকার ভুক্তভোগীর মা রত্না দেবনাথের বাসভবনের কাছে এই বোমা হামলা হয়েছে। তিনি এবারের নির্বাচনে বিজেপির এমএলএ হিসেবে নির্বাচিত হয়েছেন।

সম্পর্কিত খবর

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

৭ মে (বৃহস্পতিবার), ২০২৬, ৫ঃ১৯ (অপরাহ্ণ)

যেভাবে হত্যা করা হয় শুভেন্দুর সহকারীকে

যেভাবে হত্যা করা হয় শুভেন্দুর সহকারীকে

৭ মে (বৃহস্পতিবার), ২০২৬, ৫ঃ১৯ (অপরাহ্ণ)

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন