চন্দ্রনাথকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: শুভেন্দু

চন্দ্রনাথকে পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: শুভেন্দু

ফন্ট সাইজ:

নিজের ব্যক্তিগত সহকারী (পিএ) চন্দ্রনাথ রথ’কে পূর্বপরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে দাবি করেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার চন্দ্রনাথকে হত্যার পর তার অভিযোগ, হামলাকারীরা দুই থেকে তিন দিন ধরে রেকি করেছিল। ৪১ বছর বয়সী চন্দ্রনাথ রথকে বুধবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার মধ্যমগ্রামে মোটরবাইকে আসা অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে। হামলার পর যে হাসপাতালে রথকে নিয়ে যাওয়া হয়, সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ঘটনাটি ছিল ঠাণ্ডা মাথার খুন। তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি।

তিনি আরও জানান, পশ্চিমবঙ্গের ডিজিপি সিদ্ধনাথ গুপ্ত তাকে আশ্বাস দিয়েছেন যে ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তিনি অভিযোগ করে বলেন, যেভাবে হামলাটি চালানো হয়েছে, তা স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে হামলাকারীরা আগে থেকেই রেকি করেছিল। তিনি আরও জানান, কেন্দ্রীয় মন্ত্রী ও পশ্চিমবঙ্গ বিজেপির সাবেক সভাপতি সুকান্ত মজুমদার রথের পরিবারের সঙ্গে কথা বলেছেন। বলেন, এটা ১৫ বছরের মহা-জঙ্গলরাজের ফল। বিজেপি এখানে দুষ্কৃতীদের পরিষ্কারের কাজ শুরু করবে।

তার দল বিজেপি সোমবারের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারীরা চন্দ্রনাথ রথের গাড়ি একটি মাহিন্দ্রা স্করপিও, অনুসরণ করছিল। পরে তারা গাড়িটির পথ আটকায়, বিপরীত দিক থেকে কাচ তোলা জানালা লক্ষ্য করে গুলি চালায় এবং দ্রুত পালিয়ে যায়। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুরের বাসিন্দা রথ সেই গাড়ির সামনের যাত্রীর আসনে বসে ছিলেন। এই এলাকাই পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুভেন্দু অধিকারীর উত্থানের অন্যতম রাজনৈতিক ঘাঁটি।

ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, সামনের যাত্রীর আসনের জানালার কাচ গুলিতে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে এবং সিটে রক্তের দাগ লেগে রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রথমে দোহারিয়া মোড়ের কাছে একটি ছোট চার চাকা গাড়ি রথের গাড়ির পথ আটকে দেয়। এরপর একটি মোটরবাইকে থাকা ব্যক্তি কাছে এসে গাড়ির দিকে গুলি চালাতে শুরু করে। পরে চার চাকা গাড়িটির যাত্রীরা সেটি ফেলে রেখে মোটরবাইকে চেপে পালিয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলাকারীরা চারটি মোটরবাইকে এসেছিল। রাত প্রায় সাড়ে ১০টার দিকে, যখন রথ মধ্যমগ্রামের বাড়িতে ফিরছিলেন, তখন এই হামলা হয়। রথের গাড়িচালকও গুলিবিদ্ধ হন। তাকে কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পরে রথকে নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। একজন চিকিৎসক বলেন, ভুক্তভোগীকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তার বুকে একাধিক গুলি লাগে, যা হৃদপিণ্ড ভেদ করে যায়। এছাড়া পেটেও একটি গুলি ছিল। তাকে পুনরুজ্জীবিত করার কোনো সুযোগই ছিল না।

ট্যাগসমূহ:

সম্পর্কিত খবর

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা

৭ মে (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ১২ (পূর্বাহ্ণ)

যেভাবে হত্যা করা হয় শুভেন্দুর সহকারীকে

যেভাবে হত্যা করা হয় শুভেন্দুর সহকারীকে

৭ মে (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ১২ (পূর্বাহ্ণ)

শুভেন্দুর সহকারীকে হত্যার পর এবার পশ্চিমবঙ্গে বোমা হামলা

শুভেন্দুর সহকারীকে হত্যার পর এবার পশ্চিমবঙ্গে বোমা হামলা

৭ মে (বৃহস্পতিবার), ২০২৬, ৯ঃ১২ (পূর্বাহ্ণ)

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন