জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার পর এখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
এ সময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান।
যদিও এর আগে জামায়াতের নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছিলেন, ‘বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামায়াতের নির্বাচিতরা কোনো শপথই নেবেন না।’

Mahmudul Hasan
৩ মাস আগেজামায়াত নেতারা যা বলে তা করেনা, আর যা করে তা বলেনা । তাদের মুখে এক আর অন্তরে আর এক রূপ । যা সর্বক্ষেত্রে প্রযোজ্য । যাহা মুনাফিকের লক্ষণ ।