আজ আবারও বাড়লো সোনার দাম

আজ আবারও বাড়লো সোনার দাম

ফন্ট সাইজ:

দেশের বাজারে সোনার দাম আজ আবারও বেড়েছে। এ নিয়ে টানা দুই দিন দাম বাড়ল। বৃহস্পতিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এদিন সকাল ১০টায় সোনার নতুন দাম কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকায় দাঁড়িয়েছে। ২১ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ২১৩ টাকা; অন্যদিকে সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা। সর্বশেষ গতকাল বুধবার সোনার দাম বাড়ানো হয়েছিল। তবে এর আগে একাধিকবার সোনার দাম কমানো হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন